সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে শিবিরের ইফতার মাহফিল.

উচ্চকন্ঠ   09-Mar-2026   73

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার উদ্যোগে এক বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীসহ প্রায় ১ হাজার মানুষ একসাথে ইফতারে অংশ নেন। এতে কলেজ ক্যাম্পাসে এক সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
কেশবচন্দ্র কলেজ শিবিরের সভাপতি শাহারিয়ার ইসলাম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মোঃ আবুবকর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ শহর শিবিরের সভাপতি শেখ আলামিন ও শহর শিবিরের সেক্রেটারি তানজিম বিন আলীম।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মসংযম, ত্যাগ ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এ সময় তারা শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ শিবিরের সাধারণ সম্পাদক এ কে আমীর খাঁন।

office@ukantho.com


Photo

শৈলকূপা বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্টে...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির টানা অভিযানে মাদক উদ্ধার সহ আটক দুই

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায়...

Photo

কালীগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা, পৌর...

Photo

আগস্ট ঘিরে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী

এফএনএস: আগস্ট মাস ঘিরে নানা আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত