মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ শহরে রেলপথ বাস্তবায়নের দাবিতে পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

উচ্চকন্ঠ   21-Apr-2025   57

Photo

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেলপথ বাস্তবায়নের দাবিতে সংগঠনের পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ঝিনাইদহ শহরে রেলপথ বাস্তবায়ন পরিষদ কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংগঠনের পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ শহরে রেলপথ বাস্তবায়ন পরিষদের সভাপতি মোঃ আব্দুল্লাহ (রেল আব্দুল্লাহ)’র সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আরিফা ইয়াসমিন লিম্পা রেলপথ বাস্তবায়নের যথার্থতা ও যৌক্তিকতা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন।
পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সবুর এর সঞ্চালনায় সেসময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক ইফাজ তানভীর মিন্টু, সাংস্কৃতিক কর্মী শাহিনূর রহমান লিটন, সামাজিক ব্যক্তিত্ব গাউস গোড়কী, আনোয়ার পারভেজ মাসুম, হেব্বি গ্রুপের জিহান লিমনসহ সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী। এছাড়াও ঝিনাইদহ শহরের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা, সেসময় ঝিনাইদহ জেলা শহরে রেলপথ বাস্তবায়নের দাবি ও যথার্থতা তুলে ধরেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান...

Photo

কালীগঞ্জে পুলিশের সুধী সমাবেশ ও মতবিনিময়

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে...

Photo

পরিমিত ব্যবহারের মাধ্যমে সারের সংকট কমাতে হবে: জেলা প্রশাসক ঝিনাইদহ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন...

Photo

চলতি সপ্তাহে তফসিল: সিইসি

এফএনএস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত