রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

উচ্চকন্ঠ   29-Apr-2026   66

Photo

এফএনএস: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ (৮) মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার নারীসহ ৯ যাত্রী। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের বাঁশেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তবে তারা ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সবাই রংপুর থেকে ভূরুঙ্গামারী ফিরছিলেন। আহতদের নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামিদুল নামে আহত এক যাত্রীর চাচা আল আমিন বলেন, আহত হামিদুল চিকিৎসার জন্য রংপুরে গিয়েছিল। মাইক্রোবাসের সকল যাত্রী ভূরুঙ্গামারীর বাসিন্দা। তবে এক পরিবারের নয়। নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক শিশুসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে।

office@ukantho.com


Photo

বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

উচ্চকন্ঠ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির...

Photo

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীসহ গ্রেপ্তার ২

এফএনএস: রাজধানীর তুরাগ এলাকায় বিথী আক্তার ওরফে বিলকিস (৩৫) নামে এক নারীকে...

Photo

গাজীপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

এফএনএস: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়ায় ট্রেন থেকে পড়ে এক যুবকের...

Photo

ক্ষমতার পালাবদলের জন্য জুলাই বিপ্লব হয়নি: জামায়াত

এফএনএস: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত