মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে দিনেদুপুরে চুরি

উচ্চকন্ঠ   24-Feb-2025   52

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামে দিনে-দুপুরে বাড়ির তালা ভেঙে এক প্রবাসীর বাড়িতে চুরি ঘটনা ঘটেছে । এ সময় বাড়িটি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেয়ে চোর চক্রের সদস্যরা। সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে সৌদি প্রবাসী মিলন হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রবাসী মিলন হোসেনের স্ত্রী রুশনা বেগম জানান, রাস্তার পাশের এই বাড়িতে তিনি তার মেয়ে ও শাশুড়িকে নিয়ে বসবাস করেন । সোমবার সকালে ঘরে তালা লাগিয়ে পুরানো বাড়িতে গিয়েছিলেন কিছুক্ষনের জন্য । সেখান থেকে ফিরে এসে দেখি ঘরের তিনটি তালা ভাঙ্গা। ঘরের বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র এলামেলো অবস্থায় পড়ে আছে । তিনি আরও জানান, চক্র সদস্যরা ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে। কালীগঞ্জ থানার ওসি তদন্ত মোফাজ্জল হক জানান, খবর পেয়ে ঘটনাস্তলে পুলিশ পাঠানো হয়েছে। চোর চক্রের সদস্য ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

office@ukantho.com


Photo

শোক সংবাদ

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ঝিনাইদহের কালীগঞ্জ বাবরা গ্রামের...

Photo

বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করবে তুরস্ক

এফএনএস: বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করবে তুরস্ক। তুরস্কের...

Photo

বাপা,র উদ্দোগে যশোরে পালিত হলো বিশ্ব নদী দিবস

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: নদী ও জলাধারের প্রাকৃতিক...

Photo

ঝিনাইদহে বন বিভাগের টিপি পাশের নামে চলছে রমরমা চাঁদাবাজি

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ বন বিভাগে ট্রান্সপোর্ট পারমিশন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত