রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ধর্ষকদের ফাঁসির দাবি, আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী

উচ্চকন্ঠ   09-Mar-2025   48

Photo

এফএনএস: মাগুরার ধর্ষিত শিশুর আসামিদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে অবস্থান নিয়েছেন মাগুরার ছাত্র-জনতা। ২৪ ঘণ্টার মধ্যে শিশুর ধর্ষকের ফাঁসি আদেশ না হওয়া পর্যন্ত তারা অবস্থান থেকে নড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সকালে বিক্ষোভ মিছিল শেষে তারা মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান নেন। সমাবেশে যোগ দেওয়া মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শায়ের হাসান টগর বলেন, ‘আমরা কথা দিচ্ছি ধর্ষকদের পক্ষে মাগুরার কোনও আইনজীবী আদালতে দাঁড়াবে না।’ সমাবেশে বক্তারা বলেন, ‘অতীতে পার পেয়ে গেছে বলেই এখন এমন দুঃসাহস দেখাচ্ছে ধর্ষকরা। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের ফাঁসি দিতে হবে অন্যথায় আমরা এখান থেকে যাবো না।’ সমাবেশে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সাদিয়া ইসলাম, রকিবুল ইসলাম, সুবর্ণা প্রমুখ। প্রসঙ্গত, গত বুধবার রাতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয় মেয়েটি। শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় ঢাকার সিএমএইচে লাইফ সাপোর্টে রয়েছে।

office@ukantho.com


Photo

নারী সংস্কার কমিশন বাতিলে এনসিপি, জামায়াত, এবি পার্টিসহ ইসলামি দলগুলো একমঞ্চে

এফএনএস: নারী সংস্কার কমিশন বাতিলে একমঞ্চে এসে দাবি জানিয়েছেন জামায়াতে...

Photo

নড়াইলে পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরের ওপর বড়বোনের মৃত্যু, আহত ছোটবোন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে গভীর রাতে পাথর বোঝাই...

Photo

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে সুন্দরপুর দুর্গাপুর...

Photo

পুলিশ হত্যার তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে: মির্জা ফখরুল

এফএনএস: জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত