সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি: উপদেষ্টা সাখাওয়াত

উচ্চকন্ঠ   27-Feb-2025   54

Photo

এফএনএস: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সা¤প্রতিক বক্তব্যের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, তিনি কোনো কথা না বুঝে বলেননি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। নিজেরা কাদা–ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে গত বুধবার এক অনুষ্ঠানে সতর্ক করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। এই দেশ আমাদের সবার উল্লেখ করে তিনি বলেছেন, আমরা সবাই সুখে-শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেনাপ্রধানের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাখাওয়াত হোসেন বলেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন। তিনি কোনো কথা না বুঝে বলেননি। বাকিটা ইন্টারপ্রিটেশন কী আপনারা জানুন। আমি যতটা ওনাকে চিনি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের ওপর বলার মতো লোক। সো আই হ্যাভ এ লট অব রেসপেক্ট ফর হিম। উপদেষ্টা বলেন, ‘উনি কি বলেছেন না বলেছেন সে ব্যাখ্যা আমি দিতে পারবো না। সেটা উনিই দিতে পারবেন। প্রধান উপদেষ্টাকে তিনি যেভাবে সম্বোধন করেছেন সেটা পারেন কি না- এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, এটা আপনারা তাকে জিজ্ঞাসা করেন।

office@ukantho.com


Photo

বিচারের নামে নারীকে বেদম পেটালেন ইউপি সদস্য, ভিডিও ভাইরাল

এফএনএস: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে...

Photo

স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পের শুভেচ্ছা

এফএনএস: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর...

Photo

ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার...

Photo

জামালপুরে শিশু হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

এফএনএস: জামালপুরের সরিষাবাড়ীতে সাত বছরের শিশু সুমন হত্যা মামলায় ৩...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত