শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পৌরসভা কার্যালয় থেকে নারীর লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   26-Nov-2025   81

Photo

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার কার্যালয়ের একটি কক্ষ থেকে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী হত্যাকান্ডের শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত মর্জিনা বেগম পৌর এলাকার দেবগ্রাম গ্রামের বাসিন্দা ইসমাইল মিয়ার স্ত্রী। তিনি পৌর এলাকার সড়ক বাজারে ওই ভবনের পাশেই সবজি বিক্রি করতেন। পুলিশ জানায়, পৌরসভা কার্যালয়ের এক কক্ষের মেঝেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে গলায় পরনের কাপড় পেঁচানো অবস্থায় লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এবং কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে জানার চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

স্বামীর মরাদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী সহ চালক নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলায় বাস অ্যাম্বুলেন্স...

Photo

ঝিনাইদহে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিন উদযাপিত হচ্ছে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে খ্রিস্টান ধর্মাবলম্বীদের...

Photo

কালীগঞ্জে হামিদের নেতৃত্বে সমাবেশ ও র‌্যালী সফলের জন্য মিলনের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে...

Photo

গা ঢাকা দিয়েছে রনি সহ অন্যরা: সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের চাঞ্চল্যকর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত