রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

গা ঢাকা দিয়েছে রনি সহ অন্যরা: সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী

উচ্চকন্ঠ   19-Jun-2025   44

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের চাঞ্চল্যকর অপহরণ, চাঁদাবাজী মামলার এজাহারভুক্ত আসামী জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানভীর রনিসহ যুবদলের অন্যরা পুলিশের ভয়ে গা ঢাকা দিয়েছে। কিন্তু চাঞ্চল্যকর এ ঘটনার নায়ক তানভীর রনির বিরুদ্ধে জেলা ছাত্রদল কোন ব্যবস্থা না নেয়ায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উচ্চকন্ঠ নিউজসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হলেও জেলা নেতৃবৃন্দের টনক নড়েনি। ফলে জনমনে প্রশ্ন উঠেছে, তাহলে কি তারা এ ধরনের অপহরণ ও চাঁদাবাজী ঘটনার পৃষ্টপোষকতা করছেন?
জানাযায়, গত ১১ই জুন রাতে বাদেডিহী গ্রামের সাবেক সেনা সদস্য আসাদের বাড়ির ভাড়াটিয়া মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের শাহ আসাদুজ্জামান তপন নামের এক ব্যবসায়ীকে তার বাসার সামনের রাস্তা থেকে একই গ্রামের আব্দুল করিম ও বাদুরগাছা গ্রামের সবুজ অস্ত্রের মুখে অপহরণ করে ঠিকডাঙ্গা দাসপাড়া মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে উপস্থিত মিঠাপুকুর গ্রামের বাসিন্দা জেলা ছাত্রদলের সহসভাপতি তানভীর রনি, পিরোজপুর গ্রামের যুবদল কর্মী শরিফুল, হামিদ ড্রাইভার, ইয়াসিন, বাদুরগাছা গ্রামের রিয়াজ, ঠিকডাঙ্গা গ্রামের স্বপন সহ অজ্ঞাত ৩/৪ জন তাকে বেদম মারপিট ও জখম করে। এসময় তারা অস্ত্রের মুখে অপহৃত আসাদুজ্জামানের কাছে ২ লক্ষ টাকা দাবী করে ও তাকে দিয়ে তার পরিবারের কাছে টাকা পাঠাতে বলে। ফলে আসাদুজ্জামানের জীবন বাঁচাতে তার পরিবারের সদস্যরা অপহরণকারীদের দাবী মতে একাধিক বিকাশ নম্বরে পর্যায়ক্রমে ২ লক্ষ টাকা পাঠায়। যা স্থানীয় রঘুনাথপুর বাজারে বিকে ষ্টোর নামের বিকাশের দোকান থেকে অপহরণকারীরা উত্তোলন করে। পরদিন তার শ্যালক মোঃ সৌরভ কালীগঞ্জ থানায় অপহরণকারীদের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। ঘটনাটির তদন্তের দায়িত্ব বারোবাজার পুলিশ ফাঁড়ির আই.সি. এস.আই জাকারিয়া মাসুদকে দেওয়া হলে তিনি তদন্ত করে ঘটনার সত্যতা পান। ফলে থানা কর্তৃপক্ষ মামলাটি নথিভুক্ত করেন। ইতিমধ্যে পুলিশের তৎপরতায় তানভীর রনিসহ অন্যান্য আসামীরা গা ঢাকা দিয়েছে। এ ঘটনা উচ্চকন্ঠ নিউজের পক্ষ থেকে জেলা ছাত্রদলের সভাপতির সাথে আলাপ করলে তিনি ঘটনাটি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে একদিকে যেমন সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে অন্যদিকে নেতাকর্মীসহ এলাকাবাসী হতাশ হয়ে পড়েছে। তারা অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত ও এজাহারভুক্ত নেতাকর্মীদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ পৌরসভায় নগর সমন্বয় কমিটির সভা: নাগরিক দুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়ন...

Photo

কক্সবাজারে চিংড়ির ঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১

এফএনএস: কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়ি জোনে একটি মৎস্য ঘেরের দখল...

Photo

চট্টগ্রামে বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

এফএনএস: চট্টগ্রামের মীরসরাইয়ে বসতঘর থেকে এক বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ...

Photo

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত