বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   27-Jun-2025   62

Photo

এফএনএস: চট্টগ্রামের মীরসরাইয়ে বসতঘর থেকে এক বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় লাশটি উদ্ধার করেন জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা। ওই বৃদ্ধের নাম ফয়েজ আহমেদ (৮৫)। তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বদ্ধভবানী এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, ফয়েজ আহমেদ ৫টি বিয়ে করেন। সর্বশেষ স্ত্রী ফিরোজা আক্তারের সঙ্গে থাকতেন। গত বুধবার ঘটনার রাতে ফিরোজা আক্তার ধাত্রী হিসেবে প্রসব করানোর কাজে গিয়েছিলেন। ঘরে ফিরে তিনি স্বামীর রক্তাক্ত লাশ দেখতে পান। জোরারগঞ্জ থানার ওসি মো. আবদুল হালিম বলেন, সকালে খবর পেয়ে ঘরে ওই বৃদ্ধের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

বিষয়খালী বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

ঝিনাইদহ-৪ আসনের ৭ নম্বর মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজারে বিএনপির...

Photo

মহেশপুর সীমান্তে ভারতীয় কীটনাশক ও ১,৬৭০ পিস ওষুধ জব্দ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান...

Photo

ঝিনাইদহে জামায়াতের সংবাদ সম্মেলন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিসিইসি সার ডিলার নিয়োগে অনিয়ম,...

Photo

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় ডুবে গেল বাস

এফএনএস: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় ডুবে গেছে বাস। গতকাল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত