বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে ভারতীয় কীটনাশক ও ১,৬৭০ পিস ওষুধ জব্দ

উচ্চকন্ঠ   12-Aug-2026   28

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের কীটনাশক ও ১ হাজার ৬৭০ পিস ওষুধ জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১২ আগস্ট) রাত ১টা ৩৫ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৫৮ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৬৫/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দলিল মিয়ার আমবাগানে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি দল। হাবিলদার মো. জামাল খানের নেতত্বে পরিচালিত অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের কীটনাশক ও ১ হাজার ৬৭০ পিস ওষুধ উদ্ধার করা হয়।
উদ্ধার করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৫২ হাজার টাকা। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

ঢাবি থেকে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়ায় রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

এফএনএস: সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ও প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়...

Photo

আওয়ামী লীগের দোসররা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে: ফারুক

এফএনএস: সরকারকে উদ্দেশে করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল...

Photo

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক...

Photo

ঝিনাইদহের আলোচিত কালীমন্দিরে চুরির ঘটনায় এখনো শনাক্ত হয়নি চোর

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত