মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহা ষষ্ঠীর মধ্য দিয়ে ঝিনাইদহে শারদীয়া দুর্গোৎসব শুরু

উচ্চকন্ঠ   28-Sep-2025   71

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। মহালয়া থেকে দুর্গাপূজার আমেজ শুরু হলেও রোববার ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হয়েছে মূল আনুষ্ঠানিকতা। দীর্ঘ ক্ষণ গণনার অবসান ঘটিয়ে মহা ষষ্ঠীতে মর্তে আগমন ঘটেছে দেবী দুর্গার।
পূজা ঘিরে ঝিনাইদহের মণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। জমে উঠেছে পূজা প্রাঙ্গণ। অর্চনা, প্রার্থনা ও আরতিতে মগ্ন হয়ে উঠেছেন পূণ্যার্থীরা।
মহা ষষ্ঠীতে দেবীর পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মন্ডপে মন্ডপে ভক্তদের আরাধনা, ধুপের গন্ধ আর ঢাকের শব্দে মূখরিত হয়ে উঠেছে পূজা মন্ডপগুলো।
ঝিনাইদহ পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস জানান, এ বছর জেরার ৪৫৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
ঝিনাইদহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, পূজা নির্বিঘ্ন করতে মণ্ডপগুলোতে পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলার সকল মণ্ডপ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মাঠে সক্রিয় রয়েছে।

office@ukantho.com


Photo

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

এফএনএস: চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ি এলাকায় পানিতে ডুবে রাকিব (১৪) নামের...

Photo

ঝিনাইদহে ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি...

Photo

স্পর্শকাতর বিষয় প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি, দাবি জামায়াতের

এফএনএস: সম্প্রতি একটি দৈনিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎকার...

Photo

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কাজী আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে কৃতি শিক্ষার্থীদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত