অন্যান্য
লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ছাত্রীর মৃত্যু
উচ্চকন্ঠ 18-Aug-2025 51
এফএনএস: লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৮ম শ্রেণির ছাত্রী শাহীন আক্তার নিহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের আমান উল্যাহপুরে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহীন আক্তার আয়েসা মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ও ব্যবসায়ী মো. শাহজাহানের মেয়ে। তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, দেয়াল চাপা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ও স্বজনরা জানান, গত রোববার সকালে অভিমান করে ঘর থেকে বের হয় শাহীন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে নিজ ঘরের পাশে চাচা ওসমান গনির নির্মাণাধীন ভবনের দেয়ালের নিচে চাপা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কখন সে দেয়ালের নিচে চাপা পড়ে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
office@ukantho.com