শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চট্টগ্রামে রেললাইনের পাশে মিললো ছিন্নভিন্ন লাশ

উচ্চকন্ঠ   01-Aug-2025   43

Photo

এফএনএস: চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যাওয়া এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মো. হাসান (৪২) চুনতি ইউনিয়নের হাদুর পাহাড় এলাকার সৈয়দ আহমেদের ছেলে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে চুনতি আলী বাপের পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পাশে তার লাশ পাওয়া যায়। স্থানীয়রা জানান, এলাকায় হাসানের একটি পানের বরজ আছে। সেখানে কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। রাত ১০টার দিকে রেললাইনের পাশে ছিন্নভিন্ন লাশ পাওয়া যায়। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মনিরুল মাবুদ জানান, হাসান কানে কম শুনতেন। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছি।

office@ukantho.com


Photo

সয়াবিন তেল বিক্রি না করে গুদামে মজুত, দোকানিকে লাখ টাকা জরিমানা

এফএনএস: চট্টগ্রামে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বিক্রি না করে...

Photo

বিএনপির নেতা-কর্মীদের নিপীড়নের অভিযোগে ওসি গ্রেপ্তার

এফএনএস: ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে...

Photo

কালীগঞ্জে পাকা রাস্তা ভেঙ্গে চলাচলের জনদুর্ভোগ

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ কোলাবাজার সড়কের ফয়লা...

Photo

গাজায় সামরিক লক্ষ্য অর্জনে ইসরাইল ব্যর্থ: হামাস

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত