বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

টাঙ্গাইলে বৃদ্ধকে লাথি মারা চেয়ারম্যানের অপসারণ দাবি

উচ্চকন্ঠ   25-Mar-2025   53

Photo

এফএনএস: এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে লাথি মারার ঘটনায় টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার অপসারণের দাবিতে কার্যালয়ে তালা ঝুলিয়ে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানীয়রা জানান, রোববার বেলা ১১টার দিকে মানসিক ভারসাম্যহীন মোতালেব হোসেন (৫০) নামের এক ব্যক্তি ছোট একটি লাঠি হাতে নিয়ে উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে যান। তিনি এক ব্যক্তিকে পেটাবেন বলে বকাঝকা ও খোঁজ করছিলেন। এ সময় দায়িত্বরত দফাদার মোতালেবকে সেখান থেকে তাড়িয়ে দেন। পরে দুপুর ২টার দিকে তিনি একইভাবে পরিষদ চত্বরে গিয়ে বকাঝকা করতে থাকেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সরকার নূরে আলম মুক্তা এগিয়ে গিয়ে মোতালেবকে পরিষদ চত্বর ত্যাগ করতে বলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে মানসিক ভারসাম্যহীন মোতালেব হোসেন চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তাকে আঘাত করে বসেন। বাগবিতন্ডার একপর্যায়ে জনসম্মুখে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে মোতালেবকে লাথি মারেন। এই ঘটনার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মাস্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় রফিকুল ইসলাম রবি, ডি এম বজলুর রহমান, আব্দুল মান্নান, জাহাঙ্গীর বিশ্বাস, শিপু জামান বুলবুল প্রমুখ। এ বিষয়ে চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা গণমাধ্যমকে বলেন, লোকটি যে মানসিক ভারসাম্যহীন, তা আমি জানতাম না। জানলে আমি কোনোভাবেই এই আচরণ করতাম না। এখন আমাকে ছোট করতে কোনও একটি পক্ষ ভিডিওটি কেটে-ছেঁটে ভিন্নভাবে উপস্থাপন করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি বলেন, তদন্ত সাপেক্ষে সরকার নূরে আলম মুক্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, চেয়ারম্যান নূরে আলম মুক্তা ২০২৪ সালের ২ মার্চ তার প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীকে পেটানোর ঘটনায় কারাভোগ করেন। জুলাই-আগস্ট অভ্যুত্থানের একটি মামলার আসামিও তিনি।

office@ukantho.com


Photo

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে কয়েক দফার সংঘর্ষে আহত অর্ধশত

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে...

Photo

চট্টগ্রামে নারীকে লাথি মারা কর্মীকে বহিষ্কার করলো জামায়াত

এফএনএস: চট্টগ্রামে বামদলীয় গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক...

Photo

কালীগঞ্জে ১৫শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে রবি মৌসুমে প্রণোদনা...

Photo

১৭ মে র সমাবেশ সফল করতে ঝিনাইদহ জেলা বিএনপির যৌথ সভা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: আগামী ১৭ মে অনুষ্ঠেয় খুলনা বিভাগীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত