রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক সহ বাংলাদেশি ও ভারতীয় নাগরিকসত ৪১ জন আটক

উচ্চকন্ঠ   07-Mar-2026   71

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার সহ অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় গত ৫ ও ৬ মার্চ উথলী, মাধবখালী, বেনীপুর ও যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে আসামীবিহীন ৪১ বোতল ভারতীয় মদ, ৪৫ বোতল ভারতীয় মদ, ৭ বোতল ফেন্সিডিল, ৩৯ বোতল, মাদক সিরাপ ৩০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ এবং ৪৭২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত গমনকালে ৩৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়, যাদের মধ্যে দুইজন পুরুষের পরিচয় জানা গেছে এবং বাকিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে ভারতে যাওয়ার সময় একই পরিবারের ৭ জন ভারতীয় নাগরিককেও আটক করা হয়। আটককৃতদের মধ্যে এক দম্পতি ও তাদের পাঁচ সন্তান রয়েছে। আটককৃতদের পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

office@ukantho.com


Photo

বুধবার খালেদা জিয়ার জানাজা, জিয়াউর রহমানের পাশে দাফন

এফএনএস: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে...

Photo

সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী...

Photo

মেহেরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের সতর্কতা জারি

এফএনএস: বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেহেরপুর জেলার সীমান্তে চলাচল...

Photo

কালীগঞ্জে জমির ন্যায্য মূল্য ও ব্যবসায়িদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত