বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপি নেত্রী মুর্শিদা জামান বেল্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   10-Oct-2025   83

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলার ৯ নম্বর বারোবাজার, ১০ নম্বর কাষ্ঠভাঙ্গা ও ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে তিনটি পৃথক মতবিনিময় সভা স্ব স্ব ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভাসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের আগামী দিনের বিএনপির কান্ডারী, কালীগঞ্জবাসীর উন্নয়নের কারিগর, মাটি ও মানুষের নেত্রী, চার বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম. শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিনী, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কালীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি ইসরাইল হোসেন জীবন, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রেজাউল ইসলাম নুনু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন ফন্নু, লুৎফার রহমান, শহিদুল ইসলাম, পৌর বিএনপির অন্যতম সংগঠক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু।
এছাড়াও উপস্থিত ছিলেন ৯ নম্বর বারোবাজার ইউনিয়ন বিএনপির নেতা মনিরুজ্জামান, আজম, আরিফ হোসেন, ১০ নম্বর কাষ্ঠভাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলাম, কাশেম আলী, রওশন আলী, ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন বিএনপির নেতা বিশারদ হোসেন, মনতাজ হোসেন, আক্তার হোসেন, আজহারুল ডাক্তার, নুর আলী হোসেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তুজা জিকো, যুবনেতা সাগর, মোজাম, আশরাফুল ইসলাম শান্তি, টিপু, জসিম, আব্দুর রহমান, জাহিদ হোসেন, চঞ্চল, উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা প্রান্ত হোসেন, কাউসার, রাব্বি প্রমুখ।
মতবিনিময় সভায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

খুলনায় স্ত্রীর পরিকল্পনায় হত্যার শিকার হন যুবদল নেতা শামীম

এফএনএস: খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতা এস এম শামীম (৩৬) হত্যাকান্ডের ঘটনায়...

Photo

শুনানিতে নারীকে মারধর বিএনপি নেতাদের, লাঞ্ছিত ভোক্তা কর্মকর্তাও

এফএসএস: রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয়ে এক...

Photo

জুলাই সনদ সবাই মোটাদাগে মেনে নিয়েছে: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

Photo

কালীগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত