মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   20-May-2026   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।
কালীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে এবং “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ম্যানেজার মো. রাহিদুল ইসলাম ও কালীগঞ্জ উপজেলা ম্যানেজার মনিরুজ্জামান উজ্জ্বল।
কর্মশালায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাসলিমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শরিফ মো. মফিজুর রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ মো. শহিদুল ইসলাম, সাংবাদিক শাহজাহান আলী বিপাশ, হুমায়ুন কবির ও মঞ্জুরুল আহসান লিটুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
আয়োজক সূত্রে জানা যায়, কর্মশালায় উপজেলার ৩টি সরকারি দপ্তরের কর্মকর্তা ও ১৫টি এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় গ্রাম আদালতের কার্যক্রম, এর সুফল এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, গ্রাম আদালত ব্যবস্থা স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

office@ukantho.com


Photo

গাইবান্ধায় যুবকের মুখ বাঁধা লাশ উদ্ধার

এফএনএস: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মহাসড়কের পাশে আবর্জনার স্তূপের...

Photo

মহেশপুরে বিষপানে আত্মহত্যা করল প্রবাসীর স্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ববিতা খাতুন...

Photo

নানা কর্মসূচির মধ্য দিয়ে কোটচাঁদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

Photo

সেনা হেফাজতে মোজাফফর: শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

এফএনএস: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত