বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আরটিভির বর্ষসেরা প্রতিবেদক শিপলু জামানকে সংবর্ধনা

উচ্চকন্ঠ   06-Jan-2025   62

Photo

ঝিনাইদহ প্রতিনিধি: দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভির বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান। বছরব্যাপী জেলার আলোচিত সংবাদ পরিবেশনের জন্য তিনি বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানীর তেজগাঁয়ে বেঙ্গল কনফারেন্স হলে দিনব্যাপি প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে দেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান , আরটিভির ন্যাশনাল ডেস্কের ইনচার্জ শাইখুল ইসলাম উজ্জল, বার্তা প্রধান ইলিয়াস হোসেন , উপবার্তা প্রধান মামুনুর রহমান খান , ডিজিটাল এ্যান্ড সোসাল মিডিয়া প্রধান কবির আহম্মেদ , মোবাইল জার্নালিজম প্রধান দেলোয়ার হোসেন , নির্বাহী বার্তা প্রযোজক বেলায়েত হোসেন প্রমুখ । সম্মেলনে আগত সারা দেশের তিন শতাধিক প্রতিনিধির মধ্যে ৫ ক্যাটাগরিতে ১৫ জনের মধ্যে পুরষ্কার বিতরন করা হয় । যেখানে আলোচিত প্রতিবেদনের জন্য শিপলু জামানকে পুরষ্কার প্রদান করা হয়।
শিপলু জামান বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হওয়ায় ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে শহরের ফুড সাফারি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদাণ করা হয়। সেসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, চ্যানেল আই’র ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও এসএ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ’ যুগ্ম সম্পাদক এম রবিউল ইসলাম রবি, বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, গাজী টিভির জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান ও সদস্য সচিব বসির আহাম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন।

office@ukantho.com


Photo

নওগাঁ বাড়ির ভেতরে মিললো ভাইবোনের মরদেহ

এফএনএস: নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে...

Photo

শেখ হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের পার্থক্য নেই: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

Photo

বুধবার থেকে চৌগাছায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খেজুর গুড়ের মেলা

এফএনএস (চৌগাছা, যশোর) : স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা এই ¯শ্লোগান...

Photo

কালীগঞ্জের বেথুলী টু খাজুরা রোডে ১৫ স্থানে গর্ত: অহরহ ঘটছে দূর্ঘটনা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত