রবিবার | ৩১ মে ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

বিনোদন

বুধবার থেকে চৌগাছায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খেজুর গুড়ের মেলা

উচ্চকন্ঠ   14-Jan-2025   32

Photo

এফএনএস (চৌগাছা, যশোর) : স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা এই ¯শ্লোগান সামনে রেখে যশোরের চৌগাছায় দ্বিতীয়বারের মতো হতে চলেছে ঐতিহ্যবাহী সেই খেজুর গুড়ের মেলা। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং করেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভ‚মি) তাসমিন জাহান, উপজেলা কৃষিঅফিসার মুশাব্বির হোসাইন বক্তব্য রাখেন। এসময় বক্তব্যে তারা বলেন, যশোর জেলার এই খেজুর রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত চলবে তিনদিনব্যাপী এই মেলা। গতবারের ন্যায় এবারও এই উৎসবের অন্যতম আকর্ষন যশোর জনপদের ঐতিহ্যবাহী খেজুর গুড় উৎসব। উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় চৌগাছার সকল খেজুর গাছি, গুড়-পাটালি ব্যবসায়ী ও সাধারন জনগনের উপস্থিতি কামনা করেছেন উপজেলা প্রশাসন। এসময় প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সহ-সভাপতি বিএম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ রহিম, বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত , সহ-কোষাধ্যক্ষ কালিমুল্লাহ সিদ্দিক, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, সহ-দপ্তর সম্পাদক লাভলুর রহমান, প্রকাশনা সম্পাদক প্রভাষক আজিজুর রহমান , ক্রীড়া সম্পাদক এম এ মান্নান,সহ-প্রকাশনা আবু হানিফ,মারুফ হাসান, জাহিদ হাসান, ফয়সাল হোসেন, জাহাঙ্গীর আলম, ইলিয়াস আলী,তুহিন আক্তর সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: মির্জা ফখরুল

এফএনএস: সংস্কার সবার আগে বিএনপিই চেয়েছে, গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ...

Photo

রাজধানীতে যুবককে জবাই করে হত্যা

এফএনএস: রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় রাকিবুল ইসলাম সানি...

Photo

কয়েকজন উপদেষ্টার অপকর্মের প্রমাণ আছে, সংশোধন না হলে নাম প্রকাশ করবো: তাহের

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ...

Photo

তিন বাহিনীর নতুন পোশাক নিয়ে যা বললেন আসিফ

দেশের অন্যতম তিনটি বাহিনী পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত