বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মাদারীপুরে পরিত্যক্ত স্থান থেকে তরুণীর লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   19-Aug-2026   28

Photo

এফএনএস: মাদারীপুরের শিবচরে এক তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। গতকাল বুধবার দুপুরে উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার পরিত্যক্ত ঝোপঝাড়ের মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাখরেরকান্দি এলাকার দারুসুন্নাহ ইসলামিয়া মাদরাসা সংলগ্ন পরিত্যক্ত জায়গায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুপুরে লাশ উদ্ধার করে। তবে মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। শিবচর থানা ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এই মুহূর্তে তেমন কিছুই বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি।

office@ukantho.com


Photo

রাতে কেরামবোর্ড খেলে ফেরেনি বাড়ি, পুকুরে পাওয়া গেলো লাশ

কাজী আতিকুর রহমান,নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া...

Photo

অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দিয়ে গঠিত: হাইকোর্টের পর্যবেক্ষণ

এফএনএস: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনি দলিল...

Photo

যশোর রুটে ভাড়া নিয়ে হয়রানি বন্ধের দাবী ছাত্রদের

হোসনে মোবারক তাসিন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-কালীগঞ্জ-যশোর রুটে প্রতিদিন...

Photo

২ তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড

এফএনএস: চার বছর আগে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় বন্ধুর জন্মদিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত