সারা বাংলা খুলনা নড়াইল
রাতে কেরামবোর্ড খেলে ফেরেনি বাড়ি, পুকুরে পাওয়া গেলো লাশ
উচ্চকন্ঠ 08-Aug-2025 59
কাজী আতিকুর রহমান,নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া গ্রামে পুকুর হতে সোয়েবুর খান নামে যুবকের মরাদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। নিহত সোয়েবুর খান (৩৯) মাইটকুমড়া গ্রামের ইউনুস খানের ছেলে।
শুক্রবার (৮ আগস্ট) বেলা ১টার দিকে গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হয় সোয়েবুর খানের মরদেহ।
বৃহস্পতিবার রাত গভীর পর্যন্ত পৌরসভা গেট এলাকার মাসুমের দোকানে কেরাম খেলেছেন সোয়েবুর।কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি।
উদ্বিগ্ন পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও পাননি তার সন্ধান। পরদিন দুপুরে স্থানীয়রা পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠায়।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
office@ukantho.com