মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক নাহিদ ইসলামের

উচ্চকন্ঠ   22-Jul-2025   51

Photo

এফএনএস: উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া উদ্ধারকাজে সহায়তা, আহতদের চিকিৎসা এবং সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। জাতীয় যুবশক্তি ও ডক্টরস উইংকে দ্রুত সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ারও নির্দেশনা দেন নাহিদ। সোমবার এনসিপির মিডিয়া সেলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ ও বার্ন ইনস্টিটিউটে ডা. আব্দুল আহাদের সমন্বয়ে মেডিকেল টিম কাজ করছে। টিমের অন্য সদস্যরা হলেন- এনসিপির হেড অব হেলথ উইংয়ের যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মো. আব্দুল আহাদ, সমন্বয়ক ডা. মাহমুদা আলম মিতু, সদস্য মো. ইউসুফ জামিল, ডা. মো. ইউসুফ জামিল তিহান, ডা. মনির হোসেন, ডা. মারুফুল ইসলাম, ডা. সাব্বির আহমেদ।

office@ukantho.com


Photo

শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি, রামু থানার এসআই প্রত্যাহার

এফএনএস: জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারকে...

Photo

কালীগঞ্জে হামিদের নেতৃত্বে সমাবেশ ও র‌্যালী সফলের জন্য মিলনের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে...

Photo

লালমনিরহাটে ভুট্টা ক্ষেতে পড়ে ছিল নারীর মাথাবিহীন লাশ

এফএনএস: লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৮) মাথাবিহীন...

Photo

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় র‌্যালিতে জনতার ঢল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত