শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি, রামু থানার এসআই প্রত্যাহার

উচ্চকন্ঠ   16-Nov-2025   62

Photo

এফএনএস: জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে কট‚ক্তি করার অভিযোগে রামু থানার এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুস সাকিব জানিয়েছেন, রোববার কামালকে কক্সবাজার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে অডিওর কণ্ঠস্বর কামালের সঙ্গে মিলে যাওয়ায় তাকে সংশ্লিষ্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। রামু থানায় কর্মরত এই পুলিশ কর্মকর্তার শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে করা তির্যক মন্তব্যের একটি অডিও ক্লিপ গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ১ মিনিট ৭ সেকেন্ডের ওই অডিওতে কামালকে বলতে শোনা যায়, রক্ত বের হয়নি, কিছু হয়নি। এই যে পড়েছে, দৌঁড়েছে (আবু সাঈদ), একটুও রক্ত বের হইছে? গুলি করলে তো রক্ত বের হবে। বিষয়টি নজরে আসার পর জেলা পুলিশ কামালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

office@ukantho.com


Photo

খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক গাইডলাইন তৈরীর কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ খুলনার...

Photo

ঝিনাইদহে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবউন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের...

Photo

কোটচাঁদপুরে আমন ধানে মাজরার আক্রমণ, কাজ হচ্ছেনা কীটনাশকে

মামুন হোসেন, কোর্টচাঁদপুর প্রতিবেদক: কোটচাঁদপুরে আমন ধানের ক্ষেতে...

Photo

হলফনামার আয়-ব্যয় নিয়ে অপপ্রচারের অভিযোগ নাহিদের

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত