বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপ, দুই নারী দগ্ধ

উচ্চকন্ঠ   20-Apr-2025   49

Photo

এফএনএস: চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই নারী দগ্ধ হয়েছেন। রোববার ভোরে নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ দুই নারী হলেন- রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিটিয়াপাড়াশান্তিনগর গ্রামের লায়লা (৫০) ও ৫ নম্বর ওয়ার্ডের জালালিহাট উজির আলী মাঝির বাড়ির ঝর্ণা (৩০)। সিএনজি অটোরিকশা চালক মো. জামি বলেন, যাত্রীরা রাউজান উপজেলা থেকে কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো চামড়াগুদাম এলাকায় পৌঁছালে তিনজন মুখোশধারী পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে সিএনজিতে আগুন ধরে দুই যাত্রী দগ্ধ হয়েছেন। বাকি তিন যাত্রী অক্ষত আছেন। অটোরিকশার সিলিন্ডার লাইন টেনে বিচ্ছিন্ন করে দেওয়ায় বিস্ফোরণ ঘটেনি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ভোরে আগুনে দগ্ধ সিএনজি অটোরিকশার দুই যাত্রী হাসপাতালে আসেন। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চালক ও যাত্রীরা জানিয়েছেন, তাদের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতের রুকনদের নিয়ে ইফতার মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ...

Photo

মহেশপুর সীমান্তে মাদক উদ্ধার: নারী শিশু সহ ১২ জন আটক

মোঃ: মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে...

Photo

নারায়ণগঞ্জে ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে কুপিয়ে হত্যা

এফএনএস: নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

Photo

আস্থাসহ নানা সংকটে গ্রাম আদালত: সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ

হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ : আপন দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত