মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মাড়ন্দী বনকুমড়ায় কৃষককে কুপিয়ে জখম

উচ্চকন্ঠ   08-Sep-2025   49

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ফুলসন্ধি ইউনিয়নের মাড়ন্দী বন কুমড়াপাড়ায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে আকিদুল বিশ্বাস (৫০) নামের এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার রাতে মসজিদ থেকে এসার নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে ডাক্তার রেফার্ড করলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আকিদুল মাড়ন্দী বনকুমড়া গ্রামের মৃত আব্দুল বিশ্বাসের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মাড়ন্দী বনকুমড়া পাড়ায় দীর্ঘদিন ধরে রাজ্জাক বিশ্বাস ও ইমরোজ গ্রুপের মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বেশ কিছুদিন আগে ইউনিয়নের টিকারী বাজারে রাজ্জাক গ্রুপের মিঠুকে এলোপাতাটি মারধর করে, একই গ্রুপের আকিদুলকে রাতে কুপিয়ে জখম করে ইমরোজ গ্রুপের ইমরোজ, শাহিনুর, সোহান, আলিউল, আলী কদর, ইমামুল, মাসুম, সোহেল, হিরন, শাহিনুরসহ অনেকে।

ইউপি সদস্য হায়দার আলী জানান, গ্রামে রাজ্জাক বিশ্বাস ও ইমরোজ গ্রুপের বিরোধ চলে আসছিল। প্রশাসনের সহযোগিতায় সম্প্রতি বাড়ি ছাড়া আকিদুল বিশ্বাসসহ বেশ কয়েকজন বাড়িতে আসে। তার উপর নির্মমভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। বর্তমানে ইউনিয়নে বিএনপি'র জাহিদ বিশ্বাস ও শাহাবুরের দৃশ্যমান দুটি পক্ষে সামাজিক অবস্থান রয়েছে। জাহিদ বিশ্বাসের সমর্থকের উপর মারুন্দী বনকুমড়াপাড়া একের পর এক হামলা করা হচ্ছে।

ইউনিয়ন যুবদল নেতা শাহাবুর বলেন, ঘটনাটি সকালে শুনেছি। এলাকায় সামাজিক দ্বন্দ নিয়ে এটি হয়েছে। আমি নিজেও এটা আশা করিনা।

ফুরসন্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদ বিশ্বাস জানান, একজন বিএনপি নেতা তার দলের কর্মীদের উপর এমন হামলার ঘটনা কোনভাবেই কাম্য নয়। এ ঘটনার নিন্দা জানায়।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি শোনার পর আমি নিজেই হাসপাতালে গিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

ন্যাশনাল ব্রেকফাস্টে অংশ নিলো বিএনপি, ছিলেন জায়মা রহমানও

এফএনএস: মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর...

Photo

রাজধানীর বিজয়নগরে জাপা কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ

এফএনএস: রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ...

Photo

কালীগঞ্জে অভিযানেও বিক্রি বন্ধ হয়নি অবৈধ চায়না দুয়ারী জাল: হুমকির মুখে দেশীয় প্রজাতির মাছ

আরিফ মোল্ল্যা, নিজস্ব প্রতিবেদক: বর্ষায় চারিদিকে থৈ থৈ করছে পানি। মাঠ-...

Photo

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় নিহত-৩, আহত-৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত