সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার ২

উচ্চকন্ঠ   12-Nov-2025   68

Photo

এফএনএস: রাজধানীর ভাটারা এলাকায় সুদীপ্ত রায় (১৭) নামে এক শিক্ষার্থীকে অপহরণের পর হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ভিকটিমের লাশ এবং হত্যায় ব্যবহৃত ছুরি। গ্রেপ্তারকৃতরা হলেন-আব্দুল্লাহ (২২) ও জোবায়েদ দেওয়ান (২২)। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথপুর শাখার হোস্টেলে থাকা ছাত্র সুদীপ্ত কুমার রায় ঘুরতে বের হন। এ সময় তিনি ভাটারা থানাধীন এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের হাতে অপহৃত হন। পরদিন ৮ নভেম্বর রাত ২টা ৪৫ মিনিটে, ওই শিক্ষার্থীর মোবাইল ফোন ব্যবহার করে অজ্ঞাত আসামিরা তার পরিবারের কাছে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেয়। ঘটনার পর ভিকটিমের পিতা হিমাংশু কুমার রায় ১১ নভেম্বর ভাটারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে ভাটারা থানার একটি চৌকস টিম অপরাধের ধরন, কৌশল ও তথ্য-প্রযুক্তি বিশ্লেষণ করে ঘটনায় জড়িত দুই আসামিকে শনাক্ত করে। এরপর গত মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন বাগানবাড়ি চৌরাস্তা এলাকা থেকে আব্দুল্লাহ ও জোবায়েদকে গ্রেপ্তার করা হয়। তাদের দেখানো মতে শাহ আলী থানার একটি বাসা থেকে নিহত শিক্ষার্থীর লাশ, মোবাইল ফোন এবং হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে যে, তারা ভিকটিমকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে নৃশংসভাবে হত্যা করেছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল

এফএনএস: মুসলিম এবং হিন্দু এক বৃত্তে দুটি ফুলের মতো উল্লেখ করে, বিভেদের...

Photo

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা: ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে...

Photo

কালীগঞ্জে সরকারি চাউল বিতরণে অনিয়ম: উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বারোবাজার...

Photo

উড্ডয়নের পর চাকা খুলে পড়া ফ্লাইটের নিরাপদে অবতরণ

এফএনএস: কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর চাকা খুলে পড়া বিমান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত