রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকদের সফলতা

উচ্চকন্ঠ   08-Dec-2025   63

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের মাঠে এবার দেখা গেছে ব্যতিক্রমী সাফল্য—গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আশাতীত ফলন পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় কৃষকরা। প্রচলিত ধারণা অনুযায়ী গ্রীষ্মকালীন মৌসুমে পেঁয়াজ চাষ ঝুঁকিপূর্ণ ও শ্রমসাধ্য হলেও আধুনিক প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা এবং কৃষি বিভাগের কারিগরি সহায়তায় কৃষকেরা এবার অর্জন করেছেন বাম্পার ফলন।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রদর্শনী মাঠ পরিদর্শনে আসেন ঝিনাইদহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আখতারুজ্জামান মিয়া। তারা মাঠ পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদ আরও সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আমাদের কৃষকেরা এবার যে সাফল্য দেখিয়েছেন, তা ভবিষ্যতে পেঁয়াজ উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি করবে। নিয়মিত সেচ, রোগবালাই দমন ও উচ্চমানের বীজ ব্যবহারের কারণেই এ ফলন সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, আমরা মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দিয়েছি। কৃষকেরা আন্তরিকভাবে তা অনুসরণ করায় আজ তারা ভালো ফলন পাচ্ছেন। এই সাফল্য পেঁয়াজ চাষে উৎসাহ যোগাবে।
কৃষকদের মতে, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে লাভ বেশি এবং শ্রম মূল্য তুলনামূলক কম। পাশাপাশি বাজারে চাহিদা থাকায় ভালো দাম পাওয়ায় তাদের আগ্রহও বাড়ছে। ত্রিলোচনপুর ইউনিয়নের কৃষকদের এই সফলতা পুরো উপজেলার কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
স্থানীয় কৃষক টিপু সুলতান বলেন, আগে ভাবতাম গরমে পেঁয়াজ হবে না। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী চাষ করলাম। ফলন দেখে আমরা অত্যন্ত খুশি।

office@ukantho.com


Photo

শৈলকুপায় মৎস ঘেরে ফের ডাকাতের আত্রমণ, এলাকাজুড়ে আতঙ্ক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় একটি মৎস ঘেরে ফের ডাকাতের আক্রমণের...

Photo

কালীগঞ্জে এসএসসির প্রবেশপত্র বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

বিএনপির দুই গ্রæপে সংঘর্ষ, আহত ১০

এফএনএস: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি...

Photo

ফরিদপুরে যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ উদ্ধার

এফএনএস: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা ও গলাকাটা এক অজ্ঞাত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত