বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আ. লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের রাজনীতি নাই হয়ে যাবে: নাহিদ

উচ্চকন্ঠ   23-Sep-2025   68

Photo

এফএনএস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, যারা এটা করার চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, একদিকে আওয়ামী লীগ যেমন তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে, অন্যদিকে দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামীলীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামীলীগকে নির্বাচনের আনার বা রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা এটা করার চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। এ সময় সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, গতকালের ঘটনায় সব হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ঘটনার সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানের ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিবাদের সময়ে নিয়োগকৃত আওয়ামী দোসরদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপসারণ করতে হবে। উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ করা এবং ত্বরান্বিত করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী আওয়ামীলীগের বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক পক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামীলীগ প্রশ্নে আমরা সবাই যাতে এক থাকি। বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি এবং আওয়ামীলীগকে পুনর্বাসন ও দেশকে অস্থিতিশীল করার সব ষড়যন্ত্র যাতে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আমি কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। তবে আওয়ামী পুনর্বাসন করার রাজনীতি যদি বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে আমরা গণঅভ্যুত্থানের অংশীদার মনে করি, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি। বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেই আহ্বান থাকবে।

office@ukantho.com


Photo

নির্বাচনের জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত, যুক্তরাষ্ট্রকে জানালেন প্রধান উপদেষ্টা

এফএনএস: বাংলাদেশর অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে...

Photo

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

এফএনএস: স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে চুয়াডাঙ্গায় একজনকে যাবজ্জীবন...

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও হুইলচেয়ার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত...

Photo

আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত

এফএনএস: ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে সম্প্রতি আওয়ামী লীগের ঝটিকা মিছিল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত