বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঘুষ নেওয়ার সময় অডিটর-হিসাবরক্ষণ কর্মকর্তা আটক

উচ্চকন্ঠ   17-Mar-2025   61

Photo

এফএনএস: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফাঁদ মামলা পরিচালনা করে অডিটর ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, অভিযোগকারী মো. আব্দুল হামিদ একজন অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী, গেদুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি অবসরকালীন সুবিধা পাওয়ার জন্য চলতি বছরের ৫ ফেব্রæয়ারি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট কার্যালয়ের অডিটর মো. হান্নান ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান তার ফাইল প্রক্রিয়াকরণের জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন, যা পরে ২২ হাজার টাকায় সমঝোতা হয়। তিনি বিষয়টি দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও কার্যালয়ে জানালে কমিশন ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটকের জন্য একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী, আব্দুল হামিদ চাহিদার ২২ হাজারের মধ্যে ৫ হাজার টাকা নগদ দেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা উপস্থিত থেকে হান্নানকে ঘুষ নেওয়ার সময় আটক করেন। একইসঙ্গে এ কর্মকাÐের মূলহোতা হিসেবে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শেরিকুজ্জামানকেও আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

office@ukantho.com


Photo

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার...

Photo

কালীগঞ্জে শিক্ষকের উপর হামলা, মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষকের উপর হামলা,...

Photo

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

এফএনএস: নতুন গণতান্ত্রিক বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত...

Photo

নড়াইলে এনসিপি কেন্দ্রীয় নেতাদের আগমন ও পদযাত্রা সফল করতে লিফলেট বিতরণ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত