সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

ব্যক্তিত্ব

পাবনা বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঝিনাইদহের সুকান্ত কুমারের পিএইসডি কনভার্সন প্রোগাম

উচ্চকন্ঠ   19-Jan-2025   36

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কৃর্তি সন্তান সুকান্ত কুমারের এমফিল কোর্স থেকে পিএইসডিতে কনভার্সন প্রোগাম পাবনা বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পাবনা বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে শনিবার ওই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জব স্ট্রেস এন্ড জব সেটিসফেকশন অব প্রাইমারি স্কুলটিচার্স: এন এম্পেরিক্যাল স্টাডি বিষয়ক গবেষণা পেপারটির সুপারভাইজার ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার এবং কো-সুপারভাইজার ছিলেন পাবনা বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. হাসিবুর রহমান। বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগি অধ্যাপক, গবেষক ও ব্যবসায় প্রশাসনসহ বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিশ^বিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের ডিন অধ্যাপক ড. আমিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুশফিকুর রহমান, পরিসংখ্যান বিভাগের পরিচালক অধ্যাপক ড. শামিম রেজা এবং রাজশাহী বিশ^বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান সহ অন্যান্যেরা আলোচনায় অংশ নেন।
আলোচকরা বলেন, যখন দেশের প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাদের বেতন-ভাতা, ছুটি, পদোন্নতি, বদলি, সামাজিক মর্যাদা ইত্যাদি নিয়ে মানসিক কষ্টে দিনাতিপাৎ করছেন, ঠিক সে মুহুর্তে সুকান্ত কুমারের গবেষণাপত্রটি শিক্ষকদের আর্থ-সামাজিক অবস্থা ও অবস্থানের উন্নয়ন এবং ভবিষ্যৎ নাগরিক শিশু শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশে এবং নিবিড় পরিচর্যার ভেতর দিয়ে উপযুক্ত নাগরিক গড়ে তুলতে যথেষ্ট সহায়ক হবে।

office@ukantho.com


Photo

ফেনীতে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল: এসআই প্রত্যাহার

এফএনএস: ঘুষ লেনদেনের ঘটনায় ভিডিও ভাইরালের পর ফেনীর পরশুরাম মডেল থানার...

Photo

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

এফএনএস: আগামী শিক্ষাবর্ষ থেকে সরকার চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক...

Photo

পুলিশের নতুন লোগো প্রকাশ

এফএনএস: বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো বদলে নতুন লোগো চূড়ান্ত করা...

Photo

কম্বোডিয়ায় ভাগ্য পাল্টাতে গিয়ে লাশ হলেন সোহাগ, মৃতদেহের অপেক্ষায় পরিবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কম্বোডিয়ায় গিয়ে দালালের নির্যাতনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত