রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে আ. লীগ-ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

উচ্চকন্ঠ   08-Feb-2025   50

Photo

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহমুদা বেগম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত শুক্রবার দুপুর ২টা থেকে গতকাল শনিবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। সিএমপির বিভিন্ন থানা পুলিশের অভিযানে গ্রেপ্তাররা হলেন- আকবরশাহ থানার অভিযানে রাসু (১৯), সৌরভ (২০), জোবায়ের হোসেন রানা (২০), চকবাজার থানার অভিযানে সিফাইতুল্লাহ আজম ওয়াছি (১৭), পাঁচলাইশ থানার অভিযানে ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমান (২৪), পাহাড়তলী থানার অভিযানে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক কাউন্সিলর ইসমাইল (৫৮), কোতোয়ালি থানার অভিযানে তন্ময় সেন ওরফে শিবু, এমরান হোসেন মনির (৪৪), জাবেদ উদ্দিন সাজু (৪০), দিলু মিয়া ওরফে দেলোয়ার (৩৫), রাজিবুর রহমান রুবেল (৩৭), ডবলমুরিং থানার অভিযানে রেখা আলম চৌধুরী (৫০), সদরঘাট থানার অভিযানে কামরান উদ্দিন (৩৬), হানিফ (৩৫) হালিশহর থানার অভিযানে কায়েস (২২), বায়েজিদ বোস্তামী থানার অভিযানে আরিফ হোসেন (২১), বাকলিয়া থানার অভিযানে গাফফার হোসেন (৩৩), আক্তার জালাল বাবু (৩৪), সোহেল (৪৮) ও কর্ণফুলী থানার অভিযানে কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগ সংগঠক রাসেল আহমেদ (৩৮) সহ মোট ২০ জন। উল্লেখ্য, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

office@ukantho.com


Photo

সামনে আরেকটি লড়াই আসছে, আমরা প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

বিএনপি কিংবা অন্য কোনো দলের সঙ্গে জোট গঠনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি: রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

Photo

বগুড়ায় হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৭

এফএনএস: বগুড়ায় সুন্দরী নারী দিয়ে ফাঁদে ফেলে দুই ব্যক্তিকে একটি ফ্ল্যাটে...

Photo

সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত