শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বৃক্ষ মেলায় উপচে পড়া ভিড়

উচ্চকন্ঠ   14-Aug-2026   24

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বৃক্ষ মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে গত ৩১ জুলাই শুরু হওয়া এ মেলায় প্রতিদিন দুপুরের পর থেকেই ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। কেউ গাছের চারা দেখছেন, কেউ পছন্দের গাছ কিনছেন, আবার কেউ ঘুরে দেখছেন মেলায় থাকা নানা রকম পণ্য।
জেলা বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা পাওয়া যাচ্ছে। পাশাপাশি মেলায় স্থান পেয়েছে ফুলের গাছসহ নানা ধরনের গাছ ও কৃষি সংশ্লিষ্ট পণ্য। গাছের বৈচিত্র্য ও তুলনামূলক সাশ্রয়ী দামে চারা পাওয়ায় ক্রেতাদের আগ্রহও বেশ দেখা গেছে।
মেলায় ঘুরতে আসা এক আশরাফ আলী নামের এক দর্শনার্থী বলেন, প্রতি বছরই বৃক্ষ মেলায় আসি। এখানে অনেক ধরনের গাছ একসঙ্গে পাওয়া যায়। নিজের বাড়ির জন্য কয়েকটি ফল ও ফুলের গাছ কিনেছি। গাছ লাগানোর পাশাপাশি পরিবারের অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করছি।”
ফারুক হোসেন নামের আরেক দর্শনার্থী বলেন, মেলায় এসে অনেক নতুন জাতের গাছ দেখলাম। পরিবেশের জন্য গাছ লাগানো খুবই জরুরি। তাই পছন্দের কয়েকটি চারা কিনে নিয়েছি। মেলার মাধ্যমে মানুষ গাছ লাগানোর প্রতি আরও আগ্রহী হবে বলে মনে করি।
সামাজিক বন বিভাগ ঝিনাইদহের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, বৃক্ষ মেলার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরি করা। মেলায় বিভিন্ন প্রজাতির চারা রাখা হয়েছে। মানুষ যাতে সহজে ভালো মানের চারা সংগ্রহ করে বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও খালি জায়গায় গাছ লাগাতে পারেন, সে বিষয়টিও আমরা গুরুত্ব দিচ্ছি।
তিনি বলেন বৃক্ষরোপণের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে।
গত ৩১ জুলাই শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলার উদ্বোধন করেন আইনমন্ত্রী এ্যাড. মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা প্রশাসক নোমান হোসেন, সামাজিক বন বিভাগ যশোর অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা অমিতা মন্ডল, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ।

office@ukantho.com


Photo

প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, তরুণী গ্রেপ্তার

এফএনএস: প্রেমের অভিনয় করে প্রতারণার ফাঁদে ফেলে আব্দুল্লাহ আল কাফি...

Photo

ইবি শিক্ষিকাকে গলা কেটে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

এফএনএস: কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের...

Photo

রাজধানীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

এফএনএস:রাজধানীর ওয়ারী থানাধীন লালমোহন শাহ স্ট্রিটের একটি বাসায় বালতির...

Photo

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে: রুমিন ফারহানা

এফএনএস: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত