প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির লিংকেজ মিটিং অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 03-Mar-2025 47
নিজস্ব প্রতিবেদক: গত ২ মার্চ রবিবার ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণ কক্ষে ২০২৪-২৫ প্রকল্প বর্ষের দ্বিতীয় ফেজের টেকনিক্যাল ট্রেইনার এবং মাস্টারক্রাফট পার্সনদের উপস্থিতিতে লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক জনাব সোবহান শেখ। প্রধান আলোচক ব্র্যাকের এসডিপি প্রোগ্রামের বিভিন্ন সুফল নিয়ে আলোচনা করেন। এসময় তিনি উক্ত প্রোগ্রামের বিষয়ে খোঁজ-খবর নেন। উক্ত মিটিং-এ আরো উপস্থিত ছিলেন আই-এস-টি ট্রেডের টেকনিক্যাল ট্রেনার আশরাফুল হক নয়ন, টেইলারিং এন্ড ড্রেস মেকিং ফিমেল ট্রেডের টেকনিক্যাল ট্রেইনার আজিমুল ইসলাম, পিয়ার লিডার রিমা খাতুন, প্রোগ্রাম অর্গানাইজার মুকুল আলমসহ প্রোগ্রামের কালীগঞ্জ উপজেলার সকল মাস্টারক্রাফট পার্সন।
office@ukantho.com