বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

উচ্চকন্ঠ   25-Nov-2024   105

Photo

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে বাসের ধাক্কায় লিয়াকত আলী (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারের পাওয়ার হাউজের সামনে এ ঘটনা দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক লিয়াকত আলী হরিশংকর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে কোদালিয়া গ্রাম থেকে ভ্যানযোগে দুই শিশুকে নিয়ে হাটগোপালপুর মর্নিং সান কিন্ডারগার্ডেনে যাচ্ছিল ভ্যানচালক লিয়াকত আলী। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর বাজারের পাওয়ার হাউজের সামনে পৌঁছালে মুজিবনগর থেকে কুয়াকাটাগামী নিউ মর্ডান এক্সপ্রেস নামের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ভ্যানচালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

এফএনএস: চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে মামুন...

Photo

কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ুমিছিল

এফএনএস: কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার...

Photo

আইনমন্ত্রী পাওয়ার খুশিতে ঝিনাইদহে দুস্থদের মাঝে বিএনপির ইফতার বিতরণ ও দোয়া

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে...

Photo

বাগেরহাটে ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যার অভিযোগ, মূলহোতা গ্রেপ্তার

এফএনএস: বাগেরহাটের মোংলা শহরে কিশোরী (১৪) আত্মহননের ঘটনার ভিন্ন মোড়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত