শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

উচ্চকন্ঠ   19-Sep-2025   52

Photo

এফএনএস: চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে মামুন (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ফাহিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। সে পটিয়ায় একটি অপহরণ মামলার প্রধান আসামি। শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী মামুনের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মামুন সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। পূর্ব শত্রুতার জেরে ফাহিম ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টায় তার মৃত্যু হয়। এলাকাবাসীর অভিযোগ, ফাহিম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে তিনি ধরা-ছোঁয়ার বাইরে থেকে গেছেন। পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, হত্যাকান্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে আছে। নিহতের পরিবার ফাহিমের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ফাহিমের বিরুদ্ধে মামলা হয়েছিল।

office@ukantho.com


Photo

মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জামায়াতের ডা: তাহের

এফএনএস: জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ...

Photo

চুয়াডাঙ্গায় এক যুবককে গলা কেটে হত্যা

এফএনএস: চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের সোহেল রানা (২৫) নামের...

Photo

অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বিএনপির কর্মসূচিতে প্রধান শিক্ষিকা

এফএনএস: কুড়িগ্রামের চিলমারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

Photo

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়া

এফএনএস: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত