প্রিয় ঝিনাইদহ
জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইন চেষ্টা বিএসএফর, প্রতিহত বিজিবির
উচ্চকন্ঠ 09-Aug-2026 41
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার রাতে উপজেলার মাধবখালী বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, শনিবার রাতে মাধবখালী বিওপির সীমান্ত পিলার-৭০/২-এস বরাবর অবস্থিত গেইট দিয়ে প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়নর মেতেরী ক্যাম্প ২ নারী ও ১ পুরুষকে ভারত থেকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। সেসময় খালিশপুর ৫৮ বিজিবির মাধবখালী বিওপির সদস্যরা টের পেয়ে বাঁধা দেয়। পরে ৩২ বিএসএফ ব্যাটালিয়ন এর মেতেরি ক্যাম্পের সদস্যরা গেইট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালনসহ সর্বোচ্চ সতর্ক অবস্থায় এবং তৎপর রয়েছে।
office@ukantho.com