রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মানবিক সমাজসেবক মাজেদুল ইসলাম মাজু সুস্থতার পথে, এলাকাবাসীর স্বস্তি

উচ্চকন্ঠ   09-May-2026   104

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৭ নং মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী গ্রামের কৃতী সন্তান, মানবিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মাজেদুল ইসলাম মাজু দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভোগার পর বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তাঁর সুস্থতার খবরে পরিবার-পরিজন, শুভানুধ্যায়ী, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
মাজেদুল ইসলাম মাজু ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং বিষয়খালী বাজার কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। সততা, ন্যায়পরায়ণতা ও সাহসিকতার জন্য তিনি এলাকায় একজন জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি।
স্থানীয়রা জানান, মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকেন মাজেদুল ইসলাম মাজু। যে কোনো দুর্যোগ বা বিপদে তিনি সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁর সুস্থতার সংবাদে এলাকাজুড়ে আনন্দ ও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।
মাজেদুল ইসলাম মাজুর পরিবার তাঁর দ্রুত পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে এলাকাবাসী মহান আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করছেন, তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও মানবসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের...

Photo

জুলাই আন্দোলন কারও একার নয়, এটি জনগণের সম্মিলিত লড়াই: অতিরিক্ত প্রেস সচিব

এফএনএস: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন,...

Photo

ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মানববন্ধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাসহ...

Photo

ঝিনাইদহে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহ সদর উপজেলার ১৩ নং ফুরসন্দি ইউনিয়নের ১২০ নং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত