শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গাজীপুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলেকে হত্যা করে থানায় বাবা

উচ্চকন্ঠ   30-Apr-2025   62

Photo

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনের (২৫) অত্যাচার, নির্যাতন সইতে না পেরে বঁটি দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন বাবা মোহাম্মদ আলী। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া (আটিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মÐল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আনোয়ার হোসেন প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া (আটিপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বাবা মোহাম্মদ আলী একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, জীবিকার তাগিদে ছেলে আনোয়ার হোসেনকে প্রায় সাত বছর আগে মালয়েশিয়াতে পাঠান বাবা মোহাম্মদ আলী। প্রবাস থেকে ফিরে ছেলে আনোয়ার হোসেন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে ভর্তি করলে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠে। পরে আবার তাকে সৌদি পাঠিয়ে দেয়। সেখান তিন বছর প্রবাসজীবন কাটিয়ে গত এক বছর আগে বাড়িতে আসে। পরে ছেলে আবার মাদকাসক্ত হয়ে পড়ে এবং বাবার জমানো টাকা খরচ করে ফেলে। এরপর প্রায়ই বাবার কাছে থেকে টাকা চেয়ে নিতো। না দিলে বাড়িতে ভাঙচুর করতো এবং মারধর করতো। এ সময়ের মধ্যে বাবাকে না জানিয়ে ছেলে কৃষক বাবার ৮টি গরু এবং বাড়ির পুকুরের মাছ বিক্রি করে ফেলে। তিনি আরও জানান, কৃষক বাবার গোয়ালঘরে ১১টি গরু ছিল। গত মঙ্গলবার বিকালে ছেলে গোয়ালঘরে গিয়ে গরুকে লাঠি দিয়ে পেটাতে থাকে। বাবা গরু পেটাতে ছেলেকে নিষেধ করে। এ সময় ছেলে বাবাকে বলে তোমাকেও মেরে ফেলবো। একপর্যায়ে বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং বাবার গায়ে হাত তোলে। এ নিয়ে বাবার মনে ক্ষোভ জন্ম নেয় এবং সেদিন রাত ৩টার দিকে ঘুমন্ত ছেলেকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে সকালে বাবা নিজেই থানায় উপস্থিত হয়ে ছেলেকে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা...

Photo

মা-স্ত্রী ও মেয়ে আমার জীবনে গুরুত্বপূর্ণ তিন নারী: তারেক রহমান

এফএনএস: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির...

Photo

ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সরকারী মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে নলকূপ স্থাপন

হোসনে মোবারক তাসিন, নিজস্ব প্রতিবেদক: সরকারি মাহ্তাব উদ্দিন ডিগ্রি...

Photo

ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার নাহিদ ইসলামের

এফএনএস: ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত