সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার নাহিদ ইসলামের

উচ্চকন্ঠ   16-Aug-2025   50

Photo

এফএনএস: ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা বার্তায় তিনি এ মন্তব্য করেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নাহিদ ইসলাম বলেন, আমরা এমন বাংলাদেশ চাই-যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ সমান মর্যাদায় বসবাস করবেন। একে অপরের আনন্দে শরিক হবেন এবং একে অপরের দুঃখে পাশে দাঁড়াবেন। এনসিপির আহ্বায়ক বলেন, বাংলার ইতিহাস সহাবস্থান ও সম্প্রীতির ইতিহাস। এই মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি মিলেমিশে এক অনন্য মানবিক ঐতিহ্য গড়ে তুলেছে। এই ঐতিহ্য আমাদের শক্তি, এই ঐতিহ্যই আমাদের গৌরব। তিনি বলেন, শ্রীকৃষ্ণ তার জীবন ও কর্মের মাধ্যমে শিখিয়েছেন অন্যায়ের কাছে মাথা নত না করা, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা এবং দুর্বল-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। আজকের বিশ্বে যখন বিভাজন ও অবিশ্বাস ছড়িয়ে পড়ছে, তখন তার এই শিক্ষা আমাদের জন্য এক উজ্জ্বল দিশারী। এনসিপির এই নেতা বলেন, জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীক। আমরা বিশ্বাস করি সামাজিক সম্প্রীতি রক্ষা সবার যৌথ দায়িত্ব। এ দায়িত্ব পালনে জাতীয় নাগরিক পার্টি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। কারণ আমরা জানি দায়, দরদ ও সম্প্রীতির রাজনীতি ছাড়া সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

office@ukantho.com


Photo

কোনো শয়তান যেন পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র...

Photo

ময়মনসিংহে গার্মেন্টস কর্মী গণধর্ষণ, গ্রেপ্তার ৩

এফএনএস: ময়মনসিংহের নান্দাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক গার্মেন্টস...

Photo

কালীগঞ্জে জাতীয় পার্টি থেকে ১৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পার্টির ১৫...

Photo

খড়িখালী গ্রামের মেয়ে প্রিয়াকে হত্যার অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত