বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালনে ঝিনাইদহে অ্যাডভোকেসি সভা

উচ্চকন্ঠ   05-Dec-2025   71

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আজ ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মোজাম্মেল করিম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এম কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা।
সভায় প্রধান অতিথি বলেন, এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার। তিনি বলেন ব্যাপক প্রচারের মাধ্যমে মাতৃ স্বাস্থ্য, মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা, বাল্য বিবাহ প্রতিরোধ, পরিকল্পিত পরিবার গঠন এবং নিরাপদ মাতৃত্ব এসডিজির প্রধান লক্ষ্য।
তিনি বলেন, ঝিনাইদহের মানুষে কল্যানে এখানকার স্বাস্থ্য সেবার মান বাড়াতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহব্বান জানান। সভার সভাপতি মোজাম্মেল করিম জানান, জেলায় সক্ষম দম্পতির সংখ্যা ৪ লাখ এক হাজার উনচল্লিশ জন এবং পরিবার পরিকল্পনা সেবা গ্রহন কারীর সংখ্যা ৩ লাখ ১৫হাজার ৭ শত ৫৩ জন। তবে পুরুষের সেবা গ্রহনের হার অনেক কম।

office@ukantho.com


Photo

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন আখতার

এফএনএস:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হেনস্থা ও ডিম নিক্ষেপকারী আওয়ামী...

Photo

তলানিতে নামা অর্থনীতিকে বাঁচিয়েছে রেমিটেন্স: প্রধান উপদেষ্টা

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের পর প্রবাসীদের পাঠানো অর্থই বাংলাদেশের...

Photo

ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর অবস্থানে র‌্যাব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝিনাইদহ...

Photo

ঝিনাইদহে গৃহবধূ'র উপর হামলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে এক গৃহবধূ'র উপর বর্বর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত