সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর অবস্থানে র‌্যাব

উচ্চকন্ঠ   11-Feb-2026   90

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝিনাইদহ জেলায় বাড়ানো হয়েছে নিরাপত্তা তৎপরতা। ভোটের পরিবেশ শান্ত ও নিয়ন্ত্রিত রাখতে মাঠে সক্রিয় রয়েছে র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সকালে র‌্যাবের এক ব্রিফিংয়ে জানানো হয়, ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না; পরিস্থিতি নষ্টের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সকালে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের সদস্যরা জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এবারের নির্বাচনে ঝিনাইদহে মোট ৫৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় জেলার বিভিন্ন কেন্দ্রে বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স ও ম্যাজিস্ট্রেট টিম, যারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী ও র‌্যাব-০৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার জানান, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সাত দফা এক দফা হবে- ঝিনাইদহে ডা.শফিকুর রহমান

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারকে সময়...

Photo

ইয়াবা-ফেনসিডিলের ছোবলে বিপন্ন কালীগঞ্জ, প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা, কার্যকর পদক্ষেপ না নিলে সৃষ্টি হতে পারে জনরোষ

হাবিব্ ওসমান, নিজস্বক প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দিন দিন...

Photo

বাগেরহাটে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসাছাত্রকে হত্যা, দুই শিক্ষার্থী আটক

এফএনএস: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা উমনে হুমাইদ একাডেমি...

Photo

জুলাই সনদ সারা পৃথিবীর জন্য বড় রকমের উদাহরণ হয়ে থাকবে: ড. ইউনূস

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত