বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

তলানিতে নামা অর্থনীতিকে বাঁচিয়েছে রেমিটেন্স: প্রধান উপদেষ্টা

উচ্চকন্ঠ   28-Sep-2025   62

Photo

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের পর প্রবাসীদের পাঠানো অর্থই বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে ভ‚মিকা রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমাদের অর্থনীতি একেবারে নিচে নেমে গিয়েছিল। আপনাদের রেমিটেন্সই তা বাঁচিয়েছে। অর্থনীতিকে শক্তিশালী করার পেছনে আপনাদের রেমিটেন্সই মূল চালিকা শক্তি। নিউ ইয়র্কে স্থানীয় সময় গত শনিবার এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ শীর্ষক অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশে তিনি এ কথা বলেন বলে বাসস জানিয়েছে। শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস বলেন, তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশকে নিয়ে অত্যন্ত আশাবাদী। বাংলাদেশে পর্যাপ্ত তরুণ জনশক্তি রয়েছে। বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তর করে এ মানবসম্পদ কাজে লাগাতে এবং বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানাই। প্রবাসীদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, আপনারা এখন বাংলাদেশের অংশ। আত্মবিশ্বাস নিয়ে বিনিয়োগ ও ধারণা নিয়ে আসুন। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে বলেন জানান মুহাম্মদ ইউনূস। আঞ্চলিক অর্থনীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নেপাল, ভুটান ও ভারতের সাত রাজ্য সমুদ্রবন্দরের অভাবে স্থলবেষ্টিত। যদি আমরা তাদের জন্য সমুদ্র উন্মুক্ত করি, সবাই উপকৃত হবে। সুযোগ নিশ্চিত হলে সবাই বাংলাদেশমুখী হবে। অধ্যাপক ইউনূস বলেন, ইতোমধ্যে সামুদ্রিক সম্ভাবনা কাজে লাগাতে বহু অংশীজনের সঙ্গে আলোচনা হয়েছে। কক্সবাজার-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের জন্য প্রস্তুত। বঙ্গোপসাগরের গ্যাস সম্পদ অনুসন্ধানের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের অর্থনীতি নিয়ে উপস্থাপনা তুলে ধরেন। তিনি জানান, অর্থনীতি পুনরুদ্ধারে গৃহীত পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি ও বিদেশি মুদ্রার রিজার্ভ স্থিতিশীল অবস্থায় এসেছে। গত এক বছরে বিদেশি বিনিয়োগ (এফডিআই) দ্বিগুণ হয়েছে। আশিক চৌধুরী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে প্রবাসীদের ভ‚মিকার কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে হারনেসিং ডায়াসপোরা অ্যাজ আ ন্যাশনাল অ্যাসেট শীর্ষক প্যানেল আলোচনার আয়োজন করা হয়। এটি পরিচালনা করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আলোচনায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের সম্পদ এবং জুলাই-আগস্ট আন্দোলনে তারা বড় ভ‚মিকা রেখেছেন। আরেকটি প্যানেল সেশন পরিচালনা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। আলোচনায় বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াত নেতা মোহাম্মদ নকীবুর রহমান এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বক্তব্য দেন। তাসনিম জারা তার বক্তৃতায় নারী ও তরুণদের সম্পৃক্ত করে এমন একটি বাংলাদেশ গড়ার ওপর জোর দেন, যেখানে সবার অংশগ্রহণ ও মতামত থাকবে। তিনি বলেন, যখন সবাই একসঙ্গে কাজ করে, ইতিহাস বদলায়। আমরা একসঙ্গে ইতিহাস বদলাব। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও বক্তব্য রাখেন। এ আয়োজনে সরকারপ্রধান উদ্বোধন করেন শুভেচ্ছামোবাইল অ্যাপ, যা প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য নির্মিত।

office@ukantho.com


Photo

নারীসহ রেস্ট হাউসে ধরা সেই ওসি প্রত্যাহার

অসিম মোদক, মহেশপুর প্রতিনিধি: স্ত্রী পরিচয়ে এক নারীকে সঙ্গে নিয়ে যশোরের...

Photo

মাগুরায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় যুবক আটক

এফএনএস: মাগুরায় ভোজন গুহ (৫২) নামে এক কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে...

Photo

খুলনায় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

এফএনএস: খুলনায় আবারও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম আয়নুল হোসেন...

Photo

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার কমিটি ঘোষণা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত