বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজবাড়ীতে পাম্পের কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করলেন সাবেক যুবদল নেতা

উচ্চকন্ঠ   16-Jan-2026   70

Photo

এফএনএস: রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনের সামনে দ্রুতগতির জিপ গাড়িচাপায় পাম্প শ্রমিক রিপন সাহা (৩০) নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। পাম্পের কর্মচারীদের দেওয়া তথ্য মতে জানা গেছে, একটি কালো জিপ গাড়ি। যার নম্বর ঢাকা মেট্রো- ঘ ১৩-৩৪৭৬। চালক এসে ৫ হাজার টাকার তেল নেন। টাকা না দিয়ে চলে যেতে গেলে রিপন গাড়ির সামনে গিয়ে বাধা প্রদান করলে তাকে চাপা দিয়ে চলে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই তার মাথা থেঁতলে মৃত্যু হয়। পাম্পের সিসিটিভি ফুটেজ দেখা যায়, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন গাড়িতে তেল নিচ্ছেন। পরে টাকা না দিয়ে চলে যান তিনি। আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, রাতে করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল একটি কালো রঙের জিপ গাড়ি। এ সময় টাকার জন্য রিপন সাহা দৌড়ে মহাসড়কে যান। এর কিছুক্ষণ পরে অন্য শ্রমিক জাকির হোসেন মহাসড়কে রিপনের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় লাশ মাথা ও মুখ থেঁতলানো ছিল। ওসি আরও জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলমান আছে। রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আবুল হাসেম সুজনকে আটক করা হয়েছে।

office@ukantho.com


Photo

কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

এফএনএস: কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির...

Photo

নুরুকে হত্যার উদ্দেশে আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশে আঘাত...

Photo

শিগগিরই ফিরবেন তারেক রহমান, সেদিন দেশ যেন কেঁপে ওঠে: ফখরুল

এফএনএস: নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের ‘শিগগিরই’...

Photo

ঝিনাইদহে পাঁচ দাবিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের কাছে স্মারকলিপি প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে পাঁচ দাবিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত