সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দল আর মার্কা নয়, ভালো মানুষ দেখে নেতা তৈরি করবেন: সারজিস আলম

উচ্চকন্ঠ   27-May-2025   78

Photo

এফএনএস: আগামী নির্বাচনে নির্দিষ্ট করে কোনো দল আর মার্কা নয়, ভালো মানুষ দেখে নেতা তৈরি করবেন। সেটা যে দলের হোক না কেন, এনসিপি হতে হবে এমনটা নয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুরের হাকিমপুর পৌরশহরের চার মাথা মোড়ে এক পথসভায় জনগণের উদ্দেশে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। হিলি স্থলবন্দর প্রসঙ্গে সারজিস আলম বলেন, দেশের মধ্যে হিলি স্থলবন্দর অন্যতম, কিন্তু এখানে উন্নয়নের কোনো ছোঁয়া নেই। এখান থেকে কয়েকশ কোটি টাকা রাজস্ব আদায় হলেও এখানকার রাস্তাঘাটে চলাচল করলে হৃদপিন্ড আলাদা হয়। তিনি বলেন, গত ১৭ বছর ‘উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ’ ডায়লগ দিয়ে হিলি স্থলবন্দরের উন্নয়নের নামে কোটি কোটি টাকা শোষণ করা হয়েছে। সারজিস আলম বলেন, হিলির একমাত্র রেলস্টেশনে কোনো আন্তঃনগর ট্রেন থামে না। এখান থেকে ১০ কিলোমিটার দূরে বিরামপুর অথবা জয়পুরহাট গিয়ে ট্রেনে উঠতে হয়। এটা এই এলাকার মানুষের সঙ্গে প্রতারণা। এনসিপির এই নেতা আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী বংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং সব দলের সঙ্গে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি। আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের বেঁচে নেওয়ার আহ্বান জানান তিনি। পথসভায় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন ও সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

চাঁদের গাড়ি উল্টে ৬ জন আহত

এফএনএস: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে যাওয়ার পথে পর্যটকবাহী একটি...

Photo

মহেশপুর আদালতে বেশির ভাগ কেস ফাইলে লাগানো কোর্ট ফি জাল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর আদালত...

Photo

নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

এফএনএস ফেনীর ছাগলনাইয়া পৌরসভার সাতবাড়ি সড়কের একটি নির্মাণাধীন ভবনের...

Photo

কালীগঞ্জে মেধা মূল্যায়ন ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত