বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

খুলনায় পুলিশ সদস্যের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   06-Dec-2025   115

Photo

এফএনএস:খুলনার রূপসায় এবার গলায় কাপড় পেঁচানো অবস্থায় পুলিশ কনস্টেবল ফেরদৌস হোসেনের (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবারদিবাগত রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে শিয়ালী পুলিশ ক্যাম্প থেকে তার লাশ উদ্ধার হয়।ফেরদৌস হোসেন যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার পুলিশ সদস্য নম্বর ১১৬৪।এর আগে গত ২৯ নভেম্বর দুপুর দেড়টার দিকে খালিশপুর মুজগুন্নী হাইওয়ে পুলিশের খুলনা রিজওন নারী ব্যারাক থেকে কনস্টেবল মিমি খাতুনের (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মিমি কুষ্টিয়া জেলার মো. নবীন বিশ্বাসের মেয়ে। তার লাশ নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে ছিল। তার মৃত্যুর কারণ কেউ জানাতে পারেনি।পুলিশ সূত্র জানায়, কনস্টেবল ফেরদৌস হোসেন রূপসা উপজেলা ঘাটভোগের শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত শুক্রবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে রাতে ক্যাম্পের বাথরুমের ভেতর কাপড় পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

মুন্সীগঞ্জে ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে পিটিয়ে হত্যা

এফএনএস: ২৭ বছর আগের ভাই হত্যার প্রতিশোধ নিতে লোক দিয়ে কৌশলে ডেকে এনে...

Photo

চারুকলায় ফ্যাসিবাদের মুখোশে আগুন পরিকল্পিত: ঢাবি সাদা দল

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ফ্যাসিবাদের মুখাকৃতি...

Photo

ঝিনাইদহে ভিডিপি দিবস পালিত

বিসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের...

Photo

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন এড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত