সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

আ. লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দলের নেতা, পুলিশকে মারধর

উচ্চকন্ঠ   11-Feb-2025   55

Photo

এফএনএস: নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। পরে পুলিশ তাকে আটক করে। গতকাল মঙ্গলবার সকালে শিবপুর থানার ওসি আফজাল হোসেন জানান, গত সোমবার রাত ১০টার দিকে শিবপুর থানায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতার নাম আবিদ হাসান জজ মিয়া। তিনি উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে এবং শিবপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। ওসি বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং সরকারি কাজে বাধা দেওয়ায় ওই স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে রাতে আহত পুলিশ সদস্য সবুজ মিয়া বাদী হয়ে মামলা করেছেন। এলাকাবাসী ও শিবপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার জয়নগরের ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা এবং একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জজ মিয়া। থানায় উপস্থিত হয়েই হাজতখানায় নাদিমের সঙ্গে দেখা করতে যেতে চান তিনি। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দেন। একপর্যায়ে জজ মিয়া ক্ষিপ্ত হয়ে সবুজকে মারধর করেন এবং গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে ছেড়ে দেওয়ার জন্যও হুমকি দেন তিনি। এ সময় থানায় উপস্থিত পুলিশ সদস্যরা হাজতখানার সামনে থেকে সবুজকে উদ্ধার এবং জজ মিয়াকে আটক করেন।

office@ukantho.com


Photo

অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী গ্রেপ্তার

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক...

Photo

ঝিনাইদহে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি...

Photo

মানবিক সমাজসেবক মাজেদুল ইসলাম মাজু সুস্থতার পথে, এলাকাবাসীর স্বস্তি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৭ নং মহারাজপুর...

Photo

নারায়ণগঞ্জের যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত