রবিবার | ৩১ মে ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বরগুনায় বৃদ্ধের বিরুদ্ধে ২ শিশুকে ধর্ষণের অভিযোগ

উচ্চকন্ঠ   23-Oct-2025   43

Photo

এফএনএস:বরগুনার তালতলীতে এক বৃদ্ধের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দুটি পৃথক ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। গত বুধবারদুপুরে তালতলী থানায় মামলা দুটি দায়ের করেন ভুক্তভোগী দুই শিশুর বাবা এবং মা। অভিযুক্ত ওই বৃদ্ধের নাম মো. মোকলেছ মোল্লা (৫৯)। তিনি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মোকলেছ মোল্লা তার এলাকার ছোট-ছোট মেয়েদের বিভিন্ন সময় টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতেন। গত ৪ অক্টোবর দুপুরের দিকে দশ বছরের শিশুটিকে বাড়ির সামনে দেখে খাবারের লোভ দেখিয়ে মোকলেছ মোল্লা তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান। পরে নিজ ঘরের বারান্দায় শিশুটিকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। অপর এক শিশুর মায়ের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৬ অক্টোবর বিকেলে ভুক্তভোগী শিশুটির মা তাকে বাড়িতে রেখে স্বামীর সঙ্গে বাজারে ঔষধ কিনতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে মোকলেছ মোল্লা ঘরে প্রবেশ করে ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান। এ বিষয়ে তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী দুই শিশুকে ধর্ষণ সংক্রান্ত পরীক্ষা করতে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আদালতের মাধ্যমে তাদের জবানবন্দি নেওয়া হবে। পাশাপাশি এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ কোটি টাকার নতুন ভবন পড়ে আছে ১৭ মাস, চুরি হচ্ছে মুল্যবান জিনিসপত্র

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ২৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ঝিনাইদহের কোটচাঁদপুর...

Photo

উন্নয়ন ও অগ্রগতির প্রয়োজনে ধানের শীষে ভোট দানের বিকল্প নেই: রাস পূজা মন্দির পরিদর্শনকালে হামিদুল ইসলাম হামিদ

নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার, রাষ্ট্র সবার দেশনায়ক তারেক রহমানের...

Photo

কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের উদ্যোগে জলবায়ু সচেতনতা আলোচনা সভা

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের...

Photo

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা: সংস্কৃতি উপদেষ্টা

এফএনএস: অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর বলে মন্তব্য করেছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত