প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন
উচ্চকন্ঠ 31-May-2025 40
বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ২১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ১১টার সময় ফ্যামিলি জোন ঝিনাইদহে নিসআ ঝিনাইদহ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিফ এর পরিচালনায় পরিচিতি সভা এবং ঝিনাইদহ সদর উপজেলা নিসআ'র আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে মোহাম্মদ সজীবকে আহবায়ক ও আশিকুর রহমান মিনারকে সদস্য সচিব করে আগামী তিন মাসের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।
এছাড়াও আহবায়ক কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম- আহ্বায়ক ইফাজ তানভীর মিন্টু, যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহিনুর রহমান, মোঃ শাকিল হোসেন, মোঃ সাজিদ মাহমুদ, সদস্য সচিব আশিকুর রহমান মিনার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওবাইদুল্লাহ হাবিব, যুগ্ম সদস্য সচিব মিথুন জুয়েল বাবু, মেজবাউর রহমান, সুমাইয়া রহমান, কার্যনির্বাহী সদস্য জুবায়ের আল গালিব, মোঃ সালেকুজ্জামান সেলিম, আল আমিন হোসেন, জীবন, মোঃ আকাশ, মোঃ পিকুল হোসেন, রিপন, পারভেজ এবং মোঃ মেহেদি হাসান প্রমূখ।
office@ukantho.com