প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জের মল্লিকনগরে ভয়াবহ অগ্নিকান্ড: ২ জন অগ্নিদগ্ধ
উচ্চকন্ঠ 23-Apr-2025 65
আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জের মল্লিকনগরে একটি গ্যারেজে বেলা সাড়ে ১২ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে গ্যারেজে থাকা দুইটি ট্রাক ভষ্মীভূত হয়েছে। এ ঘটনাই গ্যারেজ মালিক এবং একজন কর্মচারী আগুনে দগ্ধ হয়। অগ্নিদগ্ধরা হলেন বলিদা পাড়া গ্রামের জিহাদুল(৩৫)এবং দয়াপুর গ্রামের তানজিল হোসেন (১৮)। প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় তানজিলকে যশোরে রেফার্ড করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুগার মিল এলাকার মল্লিকনগরের একটি মোটর গ্যারেজে ট্রাক মেরামত করা অবস্থায় ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ট্রাকের টায়ার এবং তেলের ট্যাংকিতে ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের ভিতর গ্যারেজে অবস্থানরত দুইটি ট্রাক পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, তারা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রনে আনে।
office@ukantho.com