বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতামূলক সভা, সামাজিক আন্দোলনের আহ্বান

উচ্চকন্ঠ   17-Jun-2026   49

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে| চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে স্লোগানে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়|
মঙ্গলবার (১৬ জুন) বিকালে ঝিনাইদহ পৌর শহরের কাঞ্চননগর-কলাবাগান পাড়া চৌরাস্তা মোড়ে এ সভার আয়োজন করে কাঞ্চননগর-কলাবাগান পাড়া সচেতন নাগরিক সমাজ|
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আছালতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন| তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়| তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন|
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. হাশেম আলী এবং ঝিনাইদহ নাগরিক সমাজের প্রতিনিধি জাহিদুজ্জামান মনা|
বক্তারা বলেন, মাদকের ছোবলে যুবসমাজ ও তরুণ প্রজন্ম ক্রমেই বিপথগামী হয়ে পড়ছে| মাদক সেবন, ক্রয়-বিক্রয় ও বিস্তার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা আরও জোরদার করতে হবে| তারা মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান|
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন বার্তা স¤^লিত সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়|

office@ukantho.com


Photo

৯নং বারবাজার ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, প্রতিবেদ: ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকার...

Photo

লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

এফএনএস: রাজধানীর এক কলেজছাত্রীকে লঞ্চের কেবিনে ধর্ষণের অভিযোগে দুজনকে...

Photo

কালীগঞ্জে চিরকুট লিখে যুবতীর আত্মহত্যা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাবা-মা কেউ নেই। ২০০৯ সালের ৩১ মার্চ...

Photo

ঝিনাইদহে সূর্যের হাসি ক্লিনিকে বিশেষ মতবিনিময় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে সূর্যের হাসি ক্লিনিকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত